Current date Sep 17, 2026
বাংলাদেশ

বঙ্গবন্ধুকে বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাজনাথ সিং

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রোববার রাজধানীর ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে পরিদর্শন বইয়ে এ কথা লিখেছেন ঢাকা সফরকারী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও লেখেন, ‘বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

বাংলাদেশ সফরে আসা রাজনাথ সিং রোববার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রাজনাথ সিং পরিদর্শন বইয়ে লেখেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করে অত্যন্ত আবেগাপ্লুত হয়েছি। পরিদর্শন শেষে টুইটারেও বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার কথা ব্যক্ত করেন রাজনাথ সিং।

টুইটারে তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছি এবং বাংলাদেশের জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধা জানিয়েছি। তিনি ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার স্থানটি দেখে গভীরভাবে বিচলিত হয়েছি। বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...