Current date Sep 7, 2026
অর্থনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খাঁন ও খাঁন ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্বার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে জিএম পারসুমা আলম, তাহমিনা আখতার, মো. হারুনুর রশীদ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক সিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...