Current date Sep 7, 2026
অর্থনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান ও ইসমাইল হোসেন শেখসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক সিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...