Current date Sep 15, 2026
বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুকসুদপুর সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের বিক্ষোভ সমাবেশ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে “ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরাম র‌্যালী, বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা করেছে। শনিবার সকালে মুকসুদপুর উপজেলা সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ করে । পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র জোবা‌য়ের রহমান রা‌শেদের সভাপ‌তিত্বে ওই সভায় উ‌পজেলা স্বাস্থ্য ‌বিভাগ, শিক্ষা বিভাগ, পু‌লিশ বিভাগ, প‌বিরবার প‌রিকল্পনা বিভাগ, কৃ‌ষি বিভাগসহ মাঠ পর্যা‌য়ের ৩শতা‌ধিক কর্মকর্তা কর্মচা‌রির উপ‌স্থি‌তি‌তে ওই সভায় বক্তব্য রা‌খেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি আসমত হো‌সেন, ও‌সি আবুবকর মিয়া, কৃ‌ষি‌বিদ মনিরুজ্জামান, শহীদুল ইসলাাম, কৃ‌ষি‌বিদ খায়রুল ইসলাম, ডাঃ সচীন কুমার বিশ্বাস, বাসস জেলা প্র‌তি‌নি‌ধি হায়দার হো‌সেন, যুব উন্নয়ন অ‌ফিসার সাইদুর রহমান প্রমুখ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...