Current date Jul 5, 2026
রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি সংগঠনগুলোর আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ভারতীয় হাইকমিশনের তৈরি বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। ‘এ বিষয়ে আওয়ামী লীগ বা সরকার নীরব, কোনো ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন করোনা আক্রান্ত। হয়তো তিনি এখন সামনে আসবেন না। উনি হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন বা ওনার সাথে আপনারা আলাপ করতে পারেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...