Current date Sep 15, 2026
বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারী কর্মকর্তাদের সভা

URL copied
Share URL copied

গোপালগঞ্জ প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। এছাড়া একই ধরনের সভা মুকসুদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, ওসি আবুবকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডা: সচিন্দ্রনাথ, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স-এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন যোগ দেয়।

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...