Current date Jul 5, 2026
বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারী মুকসুদপুর কলেজের মানববন্ধন

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরদ্ধে মানববন্ধন করেছে গোপালঞ্জের সরকারী মুকসুদপুর কলেজ। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে সরকারী মুকসুদপুর কলেজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে কলেজ এলাকা প্রদক্ষিন শেষে কলেজ গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশের সভাপত্বি করেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে.এম. কাওসার আলী। এসময় বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান কবির উদ্দিন আহমেদ, অর্থনীতি প্রভাষক আরিফুল ইসলাম রাজু, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান ফিরোজ মাহমুদ, প্রভাষক মাহবুব হাসান বাবর, মাহবুব সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে আমাদের কলঙ্কিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং পরবর্তীতে এমন ঘটনা যাতে না ঘটে তার প্রতি দাবি জানান।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...