Current date Sep 7, 2026
বিনোদন

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘চল যাই’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (১৫ আগস্ট) উপলক্ষে আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’। মহান এই ব্যক্তির একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও একঝাঁক তরুণ শিল্পী। এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল।

অভিনেতা মিলন জানান, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটিতে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে। তার মতে, এই চরিত্রটি দর্শককে ভাবাবে।

খালিদ মাহবুব তূর্য্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। মিলনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

নির্মাতা জানান, বড়পর্দায় মুক্তি প্রতীক্ষিত ‘চল যাই’-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। ফার্স্টলুক : https://www.youtube.com/watch?v=GskrX6GKsg0 । পর্যায়ক্রমে আসবে এর ট্রেলার ও গান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...