Current Date:Jun 24, 2026

বঙ্গবন্ধুর সমাধি সৌধে রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর সমাধি সৌধে রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র শ্রদ্ধা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে শুক্রবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় জিএম অশোক কুমার সিংহ রায়, সিবিএ’র জেনারেল সেক্রেটারী মো. মহিউদ্দিসহ সিবিএ’র সকল নেতৃবৃন্দ ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জাতির পিতা ও তার পরিবারের জন্য দোয়া করেন।

Share