Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

বঙ্গবন্ধু রেলসেতুর অগ্রগতি ৬৫ শতাংশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

উত্তাল যমুনার বুকে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে ৫০টি পিলারের মধ্যে বসানো হয়েছে ৩১টি। আর ৪৯টি স্প্যানের মধ্যে এরই মধ্যে বসে গেছে ১৮টি। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ।

সরেজমিনে দেখা যায়, যমুনার বুকে দেশের অন্যতম দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ একটু একটু করে এখন অনেকটাই দৃশ্যমান। ভরা বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতের মুখেই দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে সেতুর পিলার আর স্প্যান বসানোর কাজ।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের মেরিন চিফ ইঞ্জিনিয়ার মাহবুব আলম বলেন, মোট ৫০টি পিলারের মধ্যে ৩১টি, আর ৪৯টি স্প্যানের মধ্যে ১৮টির কাজ শেষ হয়েছে। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা দেশের আবহাওয়ার সঙ্গে সহনশীন মরিচারোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো।

প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার সালেক ইমাম বলেন, সম্পূর্ণ জাপানি টেকনোলজি আর বিশেষজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্মিত স্প্যানগুলোর স্থায়িত্ব হবে ১০০ বছরের মতো।

সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপাড়ে চলছে অ্যাপ্রোচ রেলপথ নির্মাণের কাজও। নতুন রেলট্রাক বসানোর কাজ নদীর পূর্বপাড়ে ৮০ শতাংশ এবং পশ্চিম পাড়ে ৬৫ শতাংশ শেষ হয়েছে বলে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের প্রকৌশলী (বাঁধ ও রেলপথ) মোশাররফ হোসেন।

এ বিষয়ে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এখন পর্যন্ত সেতুর সার্বিক কাজের অগ্রগতি ৬৫ শতাংশ; বাকি কাজ নির্ধারিত সময়ের (২০২৪ সাল) মধ্যেই শেষ হবে।

বঙ্গবন্ধু সেতুর ৩শ মিটার উজানে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হবে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...