Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জনতা ব্যাংকের দোয়া

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ আগস্ট) জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ব্যাংকের এমডি অ‌্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশ ও জাতির জন্য বঙ্গমাতা নিজের জীবনের সবকিছু ত্যাগ করেছেন। ধৈর্য ধারণ করে জাতির পিতাকে অসীম সাহস যুগিয়েছেন। তার আদর্শ, মূল্যবোধ শুধু দেশে নয় বিশ্বের সকল নারীর জন্য অনন্য দৃষ্টান্তের, অনুকরণীয়।

ব্যাংকের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. আসাদুজ্জামান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) ব্যাংকের সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...