Current date Sep 7, 2026
অর্থনীতি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ আগস্ট ) জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার বলেন, দেশ ও জাতির জন্য বঙ্গমাতা নিজের জীবনের সবকিছু ত্যাগ করেছেন। ধৈর্য্য ধারন করে জাতির পিতাকে অসীম সাহস যুগিয়েছেন। তাঁর আদর্শ, মূল্যবোধ শুধু দেশে নয় বিশ্বের সকল নারীর জন্য অনন্য দৃষ্টান্তের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে তাঁর প্রজ্ঞা ও ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে. এম. শামসুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আবদুল মজিদ, মেশকাত আহমেদ চৌধুরী ও মুহাম্মদ আসাদ উল্লাহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

দোয়া মাহফিলে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ব্যাংকের ডিএমডি, জিএম, নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...