Current date Sep 14, 2026
বাংলাদেশ

বছরের প্রথম অধিবেশন বসছে রোববার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চলমান একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায়। এ অধিবেশন আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।

এটি সংসদের শীতকালীন অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তাই এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

রোববার অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোক-প্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যতদূর সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।

করোনাকালের অন্যান্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সবার করোনা টেস্ট করাতে হবে। তবে, সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (যদিও তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন), সংসদের সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...