Current date Sep 9, 2026
বাংলাদেশ

বদলি হতে পারেন ২৫০ ইউএনও, ৩২০ ওসি : ইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৫০ জনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিয়েছিল ইসি, সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চায় আজ। তাদের সে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে কমিশন তা অনুমোদন করেছে। এছাড়া আরও ২০ জনের বদলির চিঠি এসেছে।

মোট কতজন ওসি এবং ইউএনও বদলি হতে পারেন, জানতে চাইলে সচিব অশোক কুমার বলেন, আমরা যে শর্ত দিয়েছিলাম ওসিদের জন্য ৬ মাস; সে অনুযায়ী যতটুকু জেনেছি ৩২০ জনের মতো ওসি, আর ইউএনওদের ক্ষেত্রে ১ বছর; সে অনুযায়ী ২৫০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যেসব ইউএনওর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল সংস্থাটি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...