Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদ সদস্য বদির বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছেও কোনও তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। সে বদি হোক আর যেই হোক। সঠিক প্রমাণাদি আমরা যার বিরুদ্ধে পাচ্ছি আমরা তাকেই গ্রেপ্তার করছি। তথ্য যেসব আসছে আমরা প্রমাণাদি জোগাড় না করে নক করছি না।

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত তিন দিনে মাদকবিরোধী অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মাদক বিক্রির সঙ্গে সব সময়ই কক্সবাজারের আওয়ামী লীগের সংসদ সদস্য বদির নাম আসে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আপনারা এটাও দেখেছেন আমাদের একজন সংসদ সদস্য কত বছর ধরে জেলে আছেন, সে জামিনও পাননি সেটাও আপনারা দেখেছেন। আইন সবার জন্য সমান। আমরা আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না। আপনারা যার (বদি) নাম বলেছেন তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করছি, জানছি। আপনারাও তথ্য আমাদের দিন। কেউ আইনের ঊর্ধ্বে নন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না। যা হচ্ছে বন্দুকযুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জীবন বাঁচাতে বন্দুকযুদ্ধে বাধ্য হচ্ছে। মাদকের বিরুদ্ধে কোনও ছাড় নয়, জিরো টলারেন্স নীতিতে পুলিশ সামনের দিকে এগুচ্ছে।

তিনি বলেন, মাদকের কোনও চুনোপুঁটিদের ধরা হচ্ছে না। চুনোপুঁটিদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে না। যাদের ধরা হচ্ছে তারা মাদকের শীর্ষ ব্যবসায়ী। এযাবৎ দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে কারাদণ্ড দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র‍্যাব, সাংবাদিক যারাই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন তাদের ছাড় নয়।
এসএস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...