Current date Sep 7, 2026
বিনোদন

বধূ সাজে সোনম কাপুর

URL copied
Share URL copied

শিখ রীতি-নীতি মেনে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। লাল লেহেঙ্গা পরে, হাতে চুড়া ঝুলিয়ে সোনম যখন বিয়ের জন্য মণ্ডপে হাজির হন, তখন একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। খবর: জিনিউজ।সোনমের পাশাপাশি আনন্দ আহুজাকেও বেশ গ্ল্যামারাস লাগছিল তখন। বিয়ের আসরে হাজির হন বলিউডের জনপ্রিয় সব তারকারা।অমিতাভ বচ্চন থেকে শুরু করে শ্বেতা বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ, কারিনা কাপুর খান, সাইফ আলি খান হাজির হন অনিল কাপুরের মেয়ে সোনমের বিয়েতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, অংশুলা কাপুরসহ কাপুর পরিবারের সবাই। বিয়ের আসরে যখন আনন্দ আহুজার মুখোমুখি বসেন তখন যেন ক্যামেরার ফ্লাশে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন।এর আগে গতকাল ৭ই মে মেহেদী অনুষ্ঠান হয় জমকালো আয়োজনে। মেহেদী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয় সঙ্গীত আসর। গানের সঙ্গে নাচতে দেখা যায় সোনম কাপুরের বাবা অনিল কাপুর, শিল্পা শেঠিসহ উপস্থিত সবাইকে।

সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা যায়, সোনমের বাবা অনিল কাপুর, চাচা সঞ্জয় কাপুরসহ সবাই বেশ আনন্দ করেন। নাচে অংশ নেন পাত্রী সোনম কাপুরও।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...