Current date Sep 15, 2026
বাংলাদেশ

বনগ্রাম বাজার বণিক সমবায় সমিতির নিবন্ধনের উদ্বোধন ও আলোচনা সভা

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার বণিক সমবায় সমিতির নিবন্ধনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বনগ্রাম বাজার মাঠে বনিক সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। নিবন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা সমবায় অফিসার সুমনা বিশ্বাস, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, মহারাজপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী ফারুক হোসেন, বনগ্রাম বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বনগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু। বনগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন তার বক্তব্যে বলেন বাজার বণিক সমিতির সকল সদস্যদের প্রচেষ্টায় আমরা সমিতির নিবন্ধন পেয়েছি। বাজারের সার্বিক নিরাপত্তার জন্য প্রায় তিন লাখ টাকা ব্যায়ে সিসি টিভির আওতায় আনা হচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...