Current date Sep 7, 2026
অর্থনীতি

বন্দরে সর্বনিম্ন দরদাতা সাইফ পাওয়ারটেক, সরকারের সাশ্রয় ৮২ কোটি ১৯ লাখ টাকা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনার অপসারণে সর্বনিম্ন দরদাতা সাইফ পাওয়ারটেক, সরকারের সাশ্রয় ৮২ কোটি ১৯ লাখ ৬ হাজার ২৪০ টাকা। দেশের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড সরকারের ৮২ কোটি ১৯ লাখ ৬ হাজার ২৪০ টাকা সাশ্রয়ের লক্ষে চট্টগ্রাম বন্দরের খালি কনটেইনার রিম্যুভাল অপারেশন প্রজেক্টের কাজ পেতে যাচ্ছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দরপত্র মূল্যায়ন কমিটির প্রথম সভা শেষে বিষয়টি জানা গেছে। দরদাতা দুই প্রতিষ্ঠানের মধ্যে সাইফ পাওয়ারটেকের উদ্ধৃত দর ছিল ১১৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা যা সর্বনিম্ন।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী ৭ বছরের জন্য কাজটি পাবে এই সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে আরেক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দর দিয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ২১ হাজার ২০০ টাকা। যা সাইফ পাওয়ারটেকের চেয়ে ৮২ কোটি ১৯ লাখ ৬ হাজার ২৪০ টাকা বেশি। চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে বন্দর ভবনে আর্থিক দরপত্র খোলা হয়। এর মধ্যে সাইফ পাওয়ারটেক সর্বনিম্ন দরদাতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...