Current date Sep 16, 2026
বাংলাদেশ

বরিশালেও কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার-হয়রানি নয়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গ্রেপ্তারের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার গতকাল রিটটি করেন। ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।

আদেশের বিষয়টি জানিয়ে সগীর হোসেন লিওন বলেন, রুলে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেপ্তার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গ্রেপ্তার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বিএনপির নেতা, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...