Current date Nov 23, 2026
Lead Newsঅর্থনীতি

বরিশালে পপুলার লাইফের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ৭৫ হাজার টাকার চেক বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে শনিবার (২১ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বরিশাল অঞ্চলের
বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও
আলোচনা সভা বরিশাল কোম্পানীর নিজস্ব অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি
ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি
সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান
সিকদার। অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানীর উর্ধ্বতন প্রকল্প পরিচালকবৃন্দ ও প্রকল্প
পরিচালকবৃন্দ, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাগণ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা
যাচ্ছে।

Share URL copied
Lead Newsশিক্ষা

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২...

Lead Newsবাংলাদেশ

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকাল...