Current date Nov 9, 2026
বাংলাদেশ

বরিশাল ডিসি অফিসের বারান্দায় দুই কিশোরী ‘ধর্ষণ’

URL copied
Share URL copied

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বারান্দায় ভিক্ষুক দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর ভুক্তভোগী একটি কিশোরীর মা মামলা করার পর দুই জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ধর্ষিতা দুই কিশোরী জবানবন্দিও দিয়েছে। তারা জানায়, স্থানীয় দুই জন তাদেরকে তিনটি জায়গায় নিয়ে গিয়ে দুই দফা ধর্ষণ করে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে আবার ধরে নিয়ে ডিসি কার্যালয়ের ভেতর নিয়েও ধর্ষণ করা হয়

মামলার বাদী তার এজাহারে লিখেছেন, তার বাকপ্রতিবন্ধী ও তার বান্ধবী ১৪ মে রাত সাড়ে ১১ টায় নগরীর গীর্জামহল্লায় ঘোরাঘুরি করছিল। এ সময় দুই জন তাদেরকে ধাওয়া করে নগরীর ছয় নং ওয়ার্ডের শিশু পার্কের দিকে নিয়ে যায়।

পরে সেখান থেকে আসামিরা ওই দুই কিশোরীকে মোটর সাইকেলে করে পলাশপুরের উত্তরা হাউজিং এর শানুর ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে রাতে দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।

এক পর্যায়ে কিশোরীরা দুটি পালিয়ে লঞ্চ ঘাটে চলে যায়। কিন্তু তাদেরকে সেখান থেকেও ধরে নিয়ে ধাওয়া করে জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশের ভবনের নিচে বারান্দায় নিয়ে যায়। রাত তিনটা থেকে ফের ওই বারান্দায় দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।

১৫ এই ঘটনায় মামলার পর কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম দুই ঘণ্টার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

১৬ মে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান বিচারক। পরে বৃহস্পতিবার দুই কিশোরীর জবানবন্দি গ্রহণ করে আদালত। এ সময় তারা আদালতে ঘটনার বর্ণনা দেয়।
ঢাকাটাইমস

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...