Current date Jul 17, 2026
বিশ্ব

বর্ণবাদী মন্তব্যের জেরে নিউ জার্সিতে ল্যাকরোস খেলা বাতিল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতিদ্বন্দ্বী স্কুলের এক কৃষ্ণাঙ্গ নারী ক্রীড়াবিদকে নিয়ে বর্ণবাদী মন্তব্য ছুড়লে নিউ জার্সি স্কুল প্রশাসক বালকদের অবশিষ্ট ল্যাকরোস মৌসুমের খেলা বাতিল করে দিয়েছে।

বাস্কেটবল, হকি ও সকার মিলে ল্যাকরোস খেলার জন্ম। এ খেলায় বিশেষ ধরনের লাঠি দিয়ে বল পাস করে গোল পোস্টে ঢোকাতে হয়। এতে খেলোয়াড়দের বেশ ক্ষিপ্রতা ও সমন্বয় দরকার পড়ে। যুক্তরাষ্ট্র ও কানাডায় এই খেলা বেশ সুপরিচিত।-খবর সিকাগো ট্রিবিউনের।

ইন্টারিম হ্যাডোনফিল্ড স্কুলের সুপারইনটেনডেন্ট ডেভিড টি. লিন্ডেনমুথ বলেন, বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে চলতি মৌসুমের বাকি খেলা বাতিল করে দেয়া হয়েছে। এখানে বর্ণবাদের কোনো জায়গা নেই।

ওই নারী ক্রীড়াবিদ বলেন, তিনি হ্যাডোনফিল্ড হাইস্কুল মাঠে যখন অনুশীলন করছিলেন, তখন এক শ্বেতাঙ্গ খেলোয়াড় তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন।

লিন্ডেনমুথ বলেন, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ তদন্ত করেছে। তাতে এমন কিছু তথ্য পেয়েছে, যা অগ্রহণযোগ্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...