Current date Sep 7, 2026
Lead Newsখেলা

বর্ণিল আয়োজনে শুরু হলো রাশিয়া বিশ্বকাপ

URL copied
Share URL copied

প্রতীক্ষার অবসান হলো। শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই ২১ তম আসরে আজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব।

স্পেস শিপে চড়ে শুরু হয়ে গেল বিশ্বকাপের উদ্বোধন। তার পরই মাসকট সঙ্গে নিয়ে মাঠে হাজির ব্রাজিলিয়ান রোনালদো। হাততালিতে তখন ফেটে পড়েছে ৮০ হাজারের গ্যালারি। আজও যে এই রোনালদোর চাহিদা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মনে তার প্রত্যক্ষ প্রমাণ বৃহস্পতিবারে সন্ধেয় মস্কোর লুঝনিকি স্টেডিয়াম।

এতে উপস্থিত থেকে নিজেদের ভাষায় স্বাগত বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনিও।।

এর আগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কোরিওগ্রাফিক প্রদর্শনী। ছোট্ট ১৫ মিনিটের উদ্বোধন অনুষ্ঠানে নানান চমক জড়িয়ে থাকল। রবি উইলিয়ামস মাতালেন, ‘লেট মি এন্টারটেইন ইউ’ এর সুরে। এর পর ‘ফিল’, ‘অ্যাঞ্জেলস’এ মোহিত হয়ে থাকল গোটা স্টেডিয়াম। গান গাইতে গাইতেই মাঠ ছাড়লেন রবি

অসুস্থতার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি আরও এক ব্রাজিল তারকা পেলে। আগামী এক মাস এখন এই ফুটবলেই ডুবে থাকার সময়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...