Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশরাজনীতি

বর্তমান সরকারকে চায় ৫১ শতাংশ তরুণ: জরিপ

URL copied
Share URL copied

দেশের ৫১ দশমিক তিন শতাংশ তরুণ ভোটাররা বর্তমান সরকারকে ফের নির্বাচিত করতে চান বলে এক জরিপে বলা হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ দশমিক পাঁচ শতাংশের ধারনা, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

গবেষণা ও কমিউনিকেশন স্ট্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এ জরিপটি করেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠানটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগ সরকারকে চায় না। ১৮ দশমিক পাঁচ শতাংশ এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়েছে, এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

এদিকে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮০ লাখ থেকে এক কোটি তরুণ ভোটার রয়েছে।

জরিপটি হয়েছে রাজধানীর ১০টি ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। মোট ১২টি জেলায় গবেষণা পরিচালিত হয়।

এরমধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক চার শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক চার শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক সাত শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ছয় শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক দুই শতাংশ।

খুলনাতে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক চার শতাংশ।

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক দুই শতাংশ।

রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক তিন শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক তিন শতাংশ।

কোটা সংস্কার ও নিরাপদ সড়ক দাবি সরকারের মোকাবেলার প্রভাব নির্বাচনে পড়বে কিনা জানতে চাইলে গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের ওপর অসন্তুষ্ট দুই দশমিক পাঁচ শতাংশ।

‘আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট দুই দশমিক আট শতাংশ।’

তিনি বলেন, তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতিমুক্ত থাকতে চায়। তবে তরুণ ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করে বলে জানান তিনি।

গবেষক প্রতিষ্ঠানটির কোনো নিবন্ধন নেই। তবে নিবন্ধন নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক গবেষক কাজী আহমেদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলেরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...