Current date Sep 7, 2026
বিনোদন

বলিউডে পা রাখছেন ৮ তরুণী অভিনেত্রী

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কখনো স্টারকিড বা কখনো আনকোরা, বলিউডে প্রত্যেক বছরই অভিষেক হয় নতুন মুখের। এ বছরও সিলভার স্ক্রিনে দেখা যাবে একঝাঁক নবাগতার। এদের অনেকের সঙ্গে দর্শক ইতিমধ্যেই পরিচিত। অনেকে আবার একেবারেই অচেনা। একনজরে দেখে নেয়া যাক এমনই কিছু নতুন মুখকে।

মরাঠি ছবি ‘সাইরাত’ মহারাষ্ট্রে বিপুল সাড়া ফেলেছিল একসময়ে। এই ‘সাইরাত’-এর রিমেক তৈরি হচ্ছে বলিউডে। যার নাম ‘ধড়ক’। শ্রীদেবীর মেয়ে জাহ্ণবী কাপুরের বলিউডে অভিষেক হতে চলেছে এই ছবি দিয়েই। কয়েক দিন আগেই কলকাতার ব্যস্ত রাস্তায় শুটিং হয়েছে এই ছবির। আগামী ৬ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি।

সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এ বছরেই বলিউডে পা রাখতে চলেছেন। ব্যাক টু ব্যাক দুটি ছবিতে তাকে দেখা যাবে। ‘কেদারনাথ’ ছবিটিতে তাকে দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে আর রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে তিনি রণবীর সিংহের সঙ্গে রোমান্স করবেন।

পরিচালক সুজিত সরকারের হাত ধরে এ বছরেই বলিউডে পা রাখতে চলেছেন বণিতা সান্ধু। সৌজন্যে ‘অক্টোবর’। এর আগে গুটিকয়েক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন বণিতা। আর তার পরেই একেবারে বরুণ ধাওয়ানের বিপরীতে। ১৩ এপ্রিল মুক্তি পাবে এই ‘অক্টোবর’।

টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডেও এ বছরেই বলিউড ক্যারিয়ার শুরু করতে চলেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মণিকর্নিকা’ ছবিতে তাকে দেখা যাবে। চলতি বছরের ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির।

একসময়ের টেলিভিশনের চেনা মুখ মৌনি রায়ও এ বছরেই সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করতে চলেছেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে তো তিনি থাকছেনই, আবার রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে মৌনিকে।

‘লভরাত্রি’ ছবিটি দিয়ে বলিউড পা রাখতে যাচ্ছে এক আফগান মডেলের। ওয়ারিনা হুসেন নামের সেই মডেলকে দেখা যাবে আয়ুশের বিপরীতে।

চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যারও বলিউড অভিষেক হতে চলেছে এ বছরই। টাইগার শ্রফ এর উল্টো দিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...