Current date Sep 7, 2026
বিনোদন

বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে ঈদ আনন্দে মেতেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সাম্প্রদায়িকতা ভুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই মহোৎসবে যোগ দিয়েছেন। বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

ঈদ উপলক্ষে মাত্র দুই দিন আগেই ‘জিরো’ ছবির টিজার প্রকাশের মধ্য দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবার ঈদের দিন ভোরে সোশ্যাল মিডিয়ায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

শাহরুখ খান লিখেছেন, ‘ভালোবাসা সবার চোখে থাকুক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।’

বিগত কয়েক বছর বলিউড পাড়ায় রোজার ঈদ মানেই যেন সালমান খান অভিনীত নতুন ছবি। এবারের ঈদেও তার ব্যত্যয় ঘটেনি। মুক্তি পেয়েছে এই তারকার নতুন ছবি ‘রেস ৩’। সালমান খান ঈদের আনন্দে সবাইকে প্রেক্ষাগ্রহে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

সালমান খান বলেন, ‘এবারের ঈদে এই ছবিটিই আমার ঈদের উপহার। সবাই ছবিটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ সালমানের এই ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন আমির খান ও শাহরুখ খান।

আমির খান বলেন, ‘আমি এখনও ছবিটি দেখিনি। কিন্তু এটা নিশ্চিত যে আমি এবং আমার পরিবার ছবিটি পছন্দ করবো। ট্রেইলার দেখেছি, আমার অনেক ভালো লেগেছে।’

এছাড়া সোশ্যাল মিডিয়ায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- মাহিরা খান, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, আলী আব্বাস জাফরি, মনোজ বাজপেয়ী’সহ অনেকেই। সঞ্জয় দত্ত বলেন, ‘এই শুভদিনে আমি সকলের জন্য শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি কামনা করি। ঈদ মোবারক।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...