Current date Sep 13, 2026
বাংলাদেশ

বাঁচানো গেলো না মিমকে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বরগুনায় পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী সানজিদা জাফর মিম (১৮) মারা গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডে এক সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয় সে।

সানজিদা জাফর মিম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা গ্রামের মো: জাফর হাওলাদারের মেয়ে ও বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের ছাত্রী।

সানজিদা জাফর মিমের দাদা আব্দুল মান্নান জানান, ওষুধ আনার জন্য ভাড়া বাসা থেকে মিম তার এক বান্ধবীকে সাথে নিয়ে রিকশাযোগে বাজারে যাবার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই বান্ধবী রাস্তায় পড়ে যায়। সেখানে রাখা ইটের সাথে মিমের মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক মিমকে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...