Current date Sep 7, 2026
বিনোদন

বাঁধনের পরিবর্তে জাজের ‘দহন’ সিনেমায় পূর্ণিমা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : সিয়াম, পূজা চেরির সঙ্গে লাক্স তারকা বাঁধনকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো ‘দহন’ ছবি নির্মাণের। রায়হান রাফি পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে শিগগিরই। কিন্তু গতকাল মঙ্গলবার জানা গেল, ছবিটিতে থাকছেন না অভিনেত্রী বাঁধন।

তখন থেকেই আলোচনায় ছিলো বাঁধনের পরিবর্তে কে আসছেন ‘দহন’-এ। জাজ মাল্টিমিডিয়া এখনই কিছু বলতে নারাজ। পরিচালকও মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে গুঞ্জনে ভাসছে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। জাজ চাইছে ‘দহন’ দিয়েই পূর্ণিমাকে তাদের ঘরে ভিড়াতে।

চিত্রনায়িকা পূর্ণিমাও সেই আভাসই দিলেন। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে কথা হয়েছে। ছবিটির গল্প ও আমার নিজের চরিত্রটি ভালো লেগেছে। আজিজ ভাই (জাজের কর্ণধার) দেশের বাইরে যাবে। তিনি দেশে ফিরলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

‘দহন’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। আরও থাকছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই ছবিতে কাজের মাধ্যমেই দীর্ঘদিন পর ঢালিউডে ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এখানে তাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...