Current date Sep 7, 2026
খেলা

বাংলাদেশকে ‘ভয়’ পায় অস্ট্রেলিয়া?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন ফর্মেটে উন্নতি করেছে বাংলাদেশ দল। টাইগারদের এই উন্নতি অনেকের সহ্য হচ্ছে না। হেরে যাওয়ার ভয়ে বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাচ্ছে না তারা। এফটিপি অনুসারে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের সিরিজ খেলার কথা রয়েছে এ বছর। কিন্তু নানান অজুহাতে সেই সিরিজ পিছিয়ে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বছর আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেললে অস্ট্রেলিয়া নাকি আর্থিকভাবে লাভের মুখ দেখতে পায় না। এই অজুহাতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না। টেস্টের পরিবর্তে অস্ট্রেলিয়াকে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।

এনিয়ে বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, ‘অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলবে না বলে জানিয়েছে। কিন্তু আমরা টেস্টের পরিবর্তে আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। আশা কির ইতিবাচক কিছু হবে।’

বাংলাদেশে সর্বশেষ সফরে দুই টেস্ট সিরিজে ১-১ ড্র করে অস্ট্রেলিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...