Current date Sep 7, 2026
বিশ্ব

বাংলাদেশি ইমাম হত্যা: দোষী সাব্যস্ত মোরেল, রায় এপ্রিলে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে একটি মসজিদের বাংলাদেশি ইমাম এবং তার সহকারীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অস্কার মোরেল (৩৭) নামের এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী এপ্রিল মাসে এই মামলার সাজা ঘোষণার রায় হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার সু্প্রিমকোর্টের বিচারপতি গ্রেগোরি লাসাক মোরেলকে দোষী সাব্যস্ত করেন।

জানা গেছে, তিন সপ্তাহের দীর্ঘ বিচার শেষে অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করা হয়। মোরালের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল রিচার্ড ব্রাউন জানান, ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুরে নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নিহত হন আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)।

ব্রাউন বলেন, ‘ওই হত্যাকাণ্ডের ঘটনাটি বন্দুক সহিংসতা। এটি জনসমাগমস্থলে সংঘটিত হয়েছে। এই ঘটনায় নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে আসে।’ সূত্র: ফক্স নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...