Current date Sep 7, 2026
খেলা

বাংলাদেশী সমর্থকদের যা বললেন মেসি

URL copied
Share URL copied

বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। আদৌ কোনো দিন খেলতে পারবে কি না তার নিশ্চয়তা নেই। তবে ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা-উত্তেজনার শেষ থাকে না।বিশ্ব আসর এলেই প্রিয় দলের পতাকা, খেলোয়াড়ের ছবি, জার্সি নিয়ে পাগলামিতে মেতে ওঠেন বাংলাদেশিরা। আর্জেন্টিনাকে নিয়েই বেশি মাতামাতি করতে দেখা যায় তাদের।এবারো এর ব্যতিক্রম ঘটেনি। বিশাল দৈর্ঘ্যের পতাকা বানিয়ে, হাতে মেসির ছবি নিয়ে, জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তারা।বিষয়টি নজর এড়ায়নি লিওনেল মেসির। কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি।

কয়েক ঘণ্টা আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র‌্যালি করার ভিডিও তুলে ধরেছেন তিনি।ক্যাপশনে লেখা আছে, রাশিয়া-২০১৮ বিশ্বকাপে মেসিকে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠান এবং মেসি.কম এ ভিজিট করুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...