Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশবাংলাদেশ

বাংলাদেশের প্রবৃদ্ধি বজায় রেখে বায়ুদূষণ রোধের পরামর্শ বার্নিকাটের

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাংলাদেশের গত কয়েক বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখে সতর্কতার সঙ্গে এখানকার বায়ুদূষণ রোধ করার পরামর্শ দিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে এয়ার কোয়ালিটি অ্যাওয়ারনেস উইক ২০১৮ উপলক্ষে আয়োজিত প্যানেল আলোচনায় এই পরামর্শ দেন তিনি।

মার্শিয়া বার্নিকাট বলেন, বায়ুদূষণ রোধে যান চলাচল, নির্মাণ ও উন্নয়ন কাজ বন্ধ করে দিলে হবে না। বিশুদ্ধ বায়ুর জন্য দেশের তরুণদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়ন করতে মূলধনের যোগান দিতে বাংলাদেশকে আরও অনেক উপায় খুঁজে বের করতে হবে।

এক্ষেত্রে শক্তি সংরক্ষণ ও উন্নত প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আবদুল মোতালেব বলেন, বর্ষাকালের পরিবর্তে শুষ্ক মৌসুমে ইট ভাটাগুলো পরিচালনা করা হয় বলে বাংলাদেশের বায়ুর মান খারাপ হয়ে যায়। ২০১১ থেকে ২০১৩ সালে পরিচালিত এক জরিপ অনুসারে দেশে বায়ুদূষণের জন্য ইট ভাটাগুলো ৫৮ শতাংশ দায়ী।

পরিবেশ অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, শীতকালে ভূস্তরে দূষণের মাত্রা অনেক গভীর থাকে। কারণ, গাড়ির ধোঁয়া কুয়াশায় আটকে থাকে এবং নিম্ন তাপমাত্রার ফলে তা ওপরে উঠতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...