Current date Sep 7, 2026
খেলা

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ শুরু

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগা পৌঁছে টানা তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি।

এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। দলে আছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলা জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। ২১ বছর বয়সী এই পেসার বাংলাদেশের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও সুযোগ পেতে পারেন। দলটার নেতৃত্ব দিবেন শামারাহ ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শিমরন হেটমায়ার ও ভিশাউল সিং আছেন প্রস্তুতি ম্যাচের দলে। এছাড়া সাবেক ক্যারিবিয়ান ব্যাটিং লিজেন্ড শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ সুযোগ পেয়েছেন দলে।

উল্লেখ্য, সফরে উইন্ডিজদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...