Current date Sep 13, 2026
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানিয়েছেন, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করার জন্য উন্মুখ তিনি। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন পিটার হাস।

শনিবার ( ১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
নব নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় তার দায়িত্ব নেওয়ার আগে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং মিশনের অন্যান্য কর্মকর্তারা।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য উভয় পক্ষের আরো সম্পৃক্ততার ওপর জোর দেন।

এর আগে রাষ্ট্রদূত হাস দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসেবে পিটার হাস তার দায়িত্ব গ্রহণের জন্য মার্চের শুরুতে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আগামী দুই-এক মাসের মধ্যেই ঢাকা সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে। সে সময়ে নিষেধাজ্ঞার বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হতে পারে।

পিটার হাস আসার পরে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে বাংলাশ দূতাবাসেরও প্রত্যাশা।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...