Current date Sep 7, 2026
বিশ্ব

বাংলাদেশে মাদকবিরোধী অভিয়ান বন্ধ চায় এইচআরডব্লিউ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযান বন্ধ ও ইতোমধ্যে এ অভিযানে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোর স্বাধীন তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ( এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মাদক বিরোধী অভিযানের সময় সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো স্বাধীন তদন্তের নির্দেশ দেয়া উচিত বাংলাদেশ সরকারের।’

বাংলাদেশে গত মাসের মাঝামাঝিতে শুরু হওয়া এ অভিযানে কথিত বন্দুক যুদ্ধে এ পর্যন্ত ১৩০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

এইচআরডব্লিউ মনে করে আন্তর্জাতিক মানের আইন প্রয়োগের জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ প্রশিক্ষণ না পাওয়া পর্যন্ত এ ধরনের অভিযান স্থগিত করা উচিত।

‘বাংলাদেশে মাদক একটি মারাত্মক সমস্যা। কিন্তু যে কোনো পদক্ষেপ হওয়া উচিত আইনের মধ্যে থেকে এবং অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসের শুরুতে এ মাদক বিরোধী অভিযানের কথা বলেছিলেন এবং পরে ৩০ মে তিনি জানিয়েছেন, এ অভিযানে প্রায় দশ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বাংলাদেশের এনজিও, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন ও ইউরোপিয়ান ইউনিয়নের উদ্বেগ উৎকণ্ঠাও তুলে ধরা হয়েছে।

সংস্থাটি একটি স্বাধীন কমিশন গঠন করে বিচার বহির্ভূত হত্যার ঘটনার তদন্তের আহবান জানিয়েছে। তারা বলছে এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার র‍্যাব ও অন্যান্য বাহিনীকে জবাবদিহিতার আওতায় রাখতে ব্যর্থ হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...