Current date Sep 7, 2026
খেলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি টি২০ ম্যাচ আগস্টের ৪ ও ৫ তারিখ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটির টিকিট অনলাইনে ছেড়েছে আয়োজকরা। টিকেট ক্রয়ের জন্য https://www.kyazoonga.com/ বা https://www.kyazoonga.com/ticketCategory/6AAC69C8-CFE0-423D-A8AD-6D70F77A5E77 ওয়েবসাইট থেকে নির্ধারিত মূল্যে টিকেট ক্রয় ও সংগ্রহ করা যাবে।

প্রতিদিনকার খেলার জন্য গ্রাউন্ড ২৫, জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি ২৫০ ডলার ধার্য করা হয়েছে।

আগষ্ট মাসের প্রথম সপ্তাহের ৪-৫ তারিখ শনিবার ও রোববার সাউথ ফ্লোরিডার লডারহীলে সেন্ট্রাল ব্রাওয়ার্ড ওভাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০ এবং হাফিজুর রহমান ৯৫৪-৯০৭-৯১০৬ এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উত্তর আমেরিকায় ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আইসিসি আমেরিকা মেম্বার্স, ইউএসএ ক্রিকেট ও কানাডা ক্রিকেটের পার্টনারশীপে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই খেলার আয়োজন করেছে।

এর আগে গত রোববার রাতে নিউইয়র্কে ঈদ আড্ডায় সাকিব আল হাসান খেলা দেখতে ফ্লোরিডায় যাওয়ার জন্যে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন। অবশ্য এর আগে থেকেই বহু প্রবাসী প্রস্তুতি নিয়েছেন যুক্তরাষ্ট্রে এই প্রথম বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা সচক্ষে দেখার জন্যে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...