Current date Sep 7, 2026
খেলা

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে জাতীয় সংসদের অভিনন্দন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জাতীয় সংসদ আজ সোমবার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে।

সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীদের এশিয়া টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিরোপা লাভের গৌরব অর্জন করায় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদের পক্ষে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অসামান্য অর্জনের মাধ্যমে নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সমগ্র জাতি বাংলাদেশ দলের ক্রীড়া নৈপুণ্যে গর্বিত।

মালয়েশিয়ার কিনারা একাডেমি ওভাল মাঠে গতকাল ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...