Current date Sep 7, 2026
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত ১০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে ‘অংশগ্রহণ চুক্তিনামা’ স্বাক্ষরিত হয়েছে।

রবিবার মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তিনামায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক মামুনুর রহমান ও মো. রায়হানুল ইসলাম এবং রূপালী ব্যাংকের কৃষি, পল্লীঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জেবু সুলতানা।

উল্লেখ্য, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে ১০০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রদান করবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...