Current date Sep 8, 2026
বাংলাদেশ

বাংলাবান্ধা ফুলবাড়ি স্থলবন্দরে জয়েন্ট রিট্রিট উদ্বোধন

URL copied
Share URL copied

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন করা হয়েছে। বিজিবি-বিএসএফ এর যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে বিএসএফ এর মহাপরিচালক কিষান কুমার শর্মা এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনূর ইসলাম জয়েন্ট রিট্রিট সিরিমনি উদ্বোধন করেন।

দুই মহাপরিচালক জয়েন্ট রিট্রিট এর মোড়ক উম্মোচন, বেলুন উড়ানোর মাধ্যমে এই রিট্রিট উদ্বোধন করা হয় এবং স্মারক চিহ্ণ বিনিময় করা হয়। উদ্বোধন শেষে দুই বাহিনীর যৌথ অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের আগে দেশের আরও কয়েকটি স্থান ও বন্দরে এই যৌথ রিট্রিট অনুষ্ঠিত হয়ে আসছে। গত ২৩ এপ্রিল ঢাকার পিলখানায় বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে আজ দুই মহাপরিচালক বাংলাবান্ধায় এই জয়েন্ট রিট্রিট উদ্বোধন করলেন।

এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মুজিবুর রহমান, নাহিদুল ইসলাম খান, জেলা প্রশাসক জহিরুল ইসলাম, বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি ড. রাজেশ মিশরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুই দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি বেসকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...