Current date Sep 12, 2026
বাংলাদেশ

বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...