Current date Sep 13, 2026
বাংলাদেশ

বাংলা‌দে‌শি হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্স হ‌বে ঢাকাতে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলা‌দে‌শি হজ যাত্রীদের ভিসা ক্লিয়া‌রেন্সের শতভাগ কার্যক্রম ঢাকায় সম্পন্ন করার বিষ‌য়ে আশ্বাস দি‌য়ে‌ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়া‌দের ম‌ধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মো‌মেন ব‌লেন, হ‌জে যারা যা‌বেন, তারা যেন সহ‌জে ভিসা ক‌রে যে‌তে পা‌রেন সে বিষ‌য়ে আমরা ব‌লে‌ছি, যেন হয়রা‌নি কম হয় তা‌দের। এ বিষয়ে সৌ‌দির পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, ভিসা ক্লিয়া‌রেন্সের সব কাজ যেন বাংলা‌দে‌শে হয়, সেজন‌্য তারা সহ‌যো‌গিতা কর‌বেন। সব কার্যক্রম এখা‌নে হ‌লে কো‌নো হয়রা‌নি হ‌বে না। এতে আমা‌দের হজ যাত্রীরা খুব খু‌শি হ‌বেন।

বৈঠ‌কে অন্য বিষয়ে আলোচনা প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

মো‌মেন ব‌লেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী সেখানে যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষ‌য়ে আমরা আলাপ ক‌রে‌ছি।

বেলা পৌ‌নে ১১টায় বাংলা‌দেশ ও সৌ‌দি আর‌বের ম‌ধ্যে প্রথম দ্বিপক্ষীয় সংলাপ শুরু হয়। পরে শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে একটি চু‌ক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের ম‌ধ্যে সহযোগিতা স্মারক সই ক‌রে‌ ঢাকা ও রিয়াদ।

এর আগে সকালে ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি মন্ত্রী আল সাউদকে স্বাগত জানান।

২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...