Current date Jul 6, 2026
বাংলাদেশ

বাগমারায় এক মানসিক প্রতিবন্ধী যুবক নিঁখোজ

URL copied
Share URL copied

বাগমারা প্রতিনিধি : বাগমারায় খলিলুর রহমান (২১) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিঁখোজ হয়েছে। এ ঘটনায় যুবকটির বাবা আনিছুর রহমান গত সোমবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামের আনিছুর রহমানের মানসিক প্রতিবন্ধী যুবক খলিলুর রহমান গত ২০ জুলাই সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব জায়গায় ছেলেটির খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ছেলেটির গায়ের রং শ্যামলা। উচ্চতা অনুমানিক ৫ ফিট, মুখমণ্ডল গোলাকার। তার মাথার চুল বড় বড় এবং মুখে দাঁড়ি রয়েছে। হায়িয়ে যাওয়ার সময় যুবকটি গামছা পরিহিত অবস্থায় ছিল। সে কথা বলতে পারেনা। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে পেলে বাবা আনিছুর রহমান মোবাইল নম্বর ০১৭৯৩৯৭২৪৬০ অথবা বাগমারা থানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...