Current date Sep 8, 2026
Lead News

বাগেরহাটে ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানে ছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভ্যান চাপা দেওয়া ট্র্যাকটি কাটাখালী হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। মরদেহগুলো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...