Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

বাজেট-উত্তর নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া বাজেট-উত্তর নৈশভোজে যোগ দেন। রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে অর্থমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান।

পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের টেবিলে টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও ড. রফিকুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করেন।

এছাড়াও অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান, অ্যাটর্নী জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারক, পুলিশের মহাপরিদর্শক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সম্পাদক, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়। দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মৌলিক এবং গুণগত পরিবর্তন আনতে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...