Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

বাণিজ্যমেলায় বিক্রি ৪০০ কোটি টাকা, রপ্তানি আদেশ ৩৯২ কোটি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

এবারের বাণিজ্যমেলায় প্রায় ৩৯২ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে বলে জানিয়েছেন মেলার পরিচালক বিবেক সরকার। মেলায় আনুমানিক প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারের বাণিজ্যমেলায় ৩৫ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৩৯১ কোটি ৮২ লাখ টাকা) পণ্য রপ্তানির আদেশ এসেছে, যা গত বছরের মেলায় আসা রপ্তানি আদেশের তুলনায় ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি। মেলায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করা হয়।

গত ২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...