Current date Sep 7, 2026
রাজনীতি

বাসায় ফিরলেন মির্জা ফখরুল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন, দুপুরে হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডা. সাগুফা আনোয়ার ‘বাংলাদেশ প্রতিদিন’ বলেন, সোমবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট ও বুকে ব্যধা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন মির্জা ফখরুল। এ সময় তিনি অ্যাকুইট করোনারি সিনড্রোমে আক্রান্ত ছিলেন।

পরদিন মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের এনজিওগ্রাম করেন চিকিৎসকরা। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি মহাসচিব।

এদিকে, মঙ্গলবার রাতে দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ডাকসুর সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...