Current date Sep 16, 2026
বাংলাদেশ

বাসের চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

URL copied
Share URL copied

সাভার-প্রতিনিধি: সাভারের আমিনবাজারে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে সুজাত ও শফিক আমিনবাজার থেকে সাভারে আসছিলেন। পথিমধ্যে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ সুজাত ও শফিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...