Current date Jul 5, 2026
বাংলাদেশ

বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৩২

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি গাড়ি ও গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩২ জনকে। মোট ১৪টি মামলায় তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এদের মধ্যে ২৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত গ্রেফতার ৩২ জন। তাদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় (মামলা নম্বর: ১৫) গ্রেফতার ১ জন দুইদিনের রিমান্ডে রয়েছে।

একই আইনে মতিঝিল থানার আরেক মামলায় (মামলা নম্বর: ১৬) গ্রেফতার আরেকজনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

পল্টন থানার ৩৭ নম্বর মামলায় গ্রেফতার ১ জন, এই থানার ৩৮ নম্বর মামলার ৩৮ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ২ জন।

বংশাল থানার ৪১ নম্বর মামলায় গ্রেফতার হয়েছেন ২ জন।

ভাটারা থানার ৩০ নম্বর বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে এজাহারনামীয় আসামি ৯৫ জন, তবে কোনো গ্রেফতার নেই।

কলাবাগান থানার (মামলা নম্বর: ৭) বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় ৪৯ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ২ জন।

তুরাগ থানার বিস্ফোরক আইনের মামলায় (মামলা নম্বর: ১৫) এজাহারনামীয় ৩৩ আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

বিমানবন্দর থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্তি আসামি ২৮ জন। উত্তরা পূর্ব থানার ১১ নম্বর বিস্ফোরক আইনের মামলার এজাহারনামীয় আসামি ২৮ জনের মধ্যে গ্রেফতার হয়েছেন ৯ জন। একই থানায় পৃথক মামলায় (মামলা নম্বর: ১২) এজাহারনামীয় আসামি ১৯ জন।

ঘটনাস্থল থেকে সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...

Lead Newsবাংলাদেশ

সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে...