Current date Sep 7, 2026
বাংলাদেশ

বাসে তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

URL copied
Share URL copied

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়িতে বাসে তরুণী ধর্ষণ ও চালক হত্যা মামলার প্রধান আসামি রুবেল (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় ঢাকা উত্তর জেলা পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে। তিনি গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়ার শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতিকালে এক তরুণীকে ধর্ষণ ও চালককে হত্যার ঘটনায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। এছাড়া তিনি ডাকাত দলের সর্দার বলেও জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাসে এক তরুণীকে ধর্ষণ ও চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ওই ডাকাত দলকে ধরতে আজ শুক্রবার ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায় ঢাকা উত্তর ডিবি পুলিশ। কিন্তু ডাকাত দল বিষয়টি টের পেয়ে গুলি চালালে ডিবি পুলিশও পাল্টা গুলি চালালে রুবেল নামে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলন্ত বাসে ডাকাতি, তরুণী ধর্ষণ ও চালক হত্যার ঘটনায় রুবেল জড়িত। এছাড়া তার নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজীসহ অসংখ্য মামলা রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আবুল কালাম আজাদ।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিহত ডাকাতের বুকে ২টি গুলির চিহৃ রয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...