Current date Jul 5, 2026
Lead News

বাস চালিয়ে নিজের বিয়ের আসরে গেলেন তরুণী!

URL copied
Share URL copied

চীনে ঘটেছে এক আজব ঘটনা। সম্প্রতি দেশটির এক তরুণী বাস চালিয়ে বরকে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছেন।

দেশটির সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি।

তার কথায়, ‘মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।’

টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর প্রশংসা বাণী আসতে থাকে। অনন্য এই ভাবনার জন্য শুভেচ্ছা বার্তায় ভরে যায় ওয়াল। অনেকেই শেয়ার করেন ভিডিওটি।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...